ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা ফিলিপাইনের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪১ ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র কড়া নজরদারি মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে ফিফার বিরুদ্ধে মামলা, ফুটবল দুনিয়ায় তোলপাড় প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বাড়বে, আশা বাংলাদেশের স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে অংশ নিলে বাধা নেই: তথ্য উপদেষ্টা সরকারি দলের ঠিকাদাররা কাজ পাচ্ছেন না, সংসদে উদ্বেগ চোট সারাতে নাসার প্রযুক্তি ব্যবহার করছেন নেইমার তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রেড নোটিশ জারির নির্দেশ

স্বর্ণের চেইন পরা মানুষ যেন ফ্যামিলি কার্ড না পায়: জয়নুল আবেদীন ফারুক

ফ্যামিলি কার্ড বিতরণে প্রকৃত অসচ্ছলদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক বলেছেন, স্বর্ণের
  • আপলোড সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৪২ সময়
স্বর্ণের চেইন পরা মানুষ যেন ফ্যামিলি কার্ড না পায়: জয়নুল আবেদীন ফারুক

ফ্যামিলি কার্ড বিতরণে প্রকৃত অসচ্ছলদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক বলেছেন, স্বর্ণের চেইন পরা সচ্ছল মানুষ যেন কোনোভাবেই ফ্যামিলি কার্ড না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। শনিবার বিকেলে নোয়াখালীর সেনবাগে আয়োজিত এক ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, মানুষের কাছে শুধু আর্থিক সহায়তা বড় বিষয় নয়, বরং নেতারা তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন কি না সেটিই বেশি গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৩৮৮ নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স ভবনে আয়োজিত এই কর্মসূচিতে উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে কার্ড তুলে দেওয়া হয়।


এ সময় মাদক, ইভটিজিং এবং কিশোর গ্যাং নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। জেলা পুলিশ সুপারের উদ্দেশে তিনি বলেন, কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে অপরাধীদের যেন ছাড় দেওয়া না হয়। এমনকি বিএনপির কেউ জড়িত থাকলেও তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। জয়নুল আবেদীন ফারুক বলেন, ইয়াবা ব্যবসা বন্ধ, নারীদের উত্ত্যক্ত করা প্রতিরোধ এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতে পারলেই একজন পুলিশ সুপারের প্রকৃত সফলতা প্রমাণিত হবে।


সেনবাগ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে