ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জাকসু নির্বাচনের অনিয়ম তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের কারাগারে আলো নিভিয়ে সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ থার্ড টার্মিনাল প্রকল্পে তৃতীয় দফায় ব্যয় বাড়ল ৮৪৮ কোটি টাকা এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ

ঢাকায় রাতের মধ্যেই বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় রাতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ১৬ মে ২০২৬, দুপুর ১০:৭ সময়
ঢাকায় রাতের মধ্যেই বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় রাতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। এছাড়া শুক্রবার রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।


আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে। গত ৬ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের