ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

নায়কের ড্রাইভার পরিচয়ে নায়িকার ফোন চুরি

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী তানহা তাসনিয়া ইসলাম অভিযোগ করেছেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:২৩ সময়
নায়কের ড্রাইভার পরিচয়ে নায়িকার ফোন চুরি

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী তানহা তাসনিয়া ইসলাম অভিযোগ করেছেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণ থেকে তার ব্যবহৃত আইফোন চুরি হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তি নিজেকে চিত্রনায়ক জয় চৌধুরীর ড্রাইভার পরিচয় দিয়ে কৌশলে মোবাইলটি নিয়ে পালিয়ে গেছেন বলে দাবি করেন তিনি। শুক্রবার (১৫ মে) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এই অভিনেত্রী। তার ভাষ্য অনুযায়ী, সেদিন সন্ধ্যায় এফডিসির সাউন্ড কমপ্লেক্সে নির্মাতা গাজী মাহবুব পরিচালিত প্রামাণ্যচিত্র ‘অস্তিত্বের লড়াই’-এর ডাবিং কাজে অংশ নিয়েছিলেন তিনি।


অভিনেত্রীর দাবি, সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১৫ মিনিটের মধ্যে এক ব্যক্তি নিজেকে জয় চৌধুরীর ড্রাইভার পরিচয় দিয়ে সেখানে অবস্থান নেয়। পরে সুযোগ বুঝে ডাবিং রুমে ঢুকে তার কমলা রঙের আইফোন ১৭ প্রো ম্যাক্স সেটটি নিয়ে দ্রুত সরে পড়ে। তানহা তাসনিয়া জানান, কিছুক্ষণ পর ফোনটি খুঁজতে গিয়ে তিনি দেখতে পান সেটি টেবিলে নেই। এরপর এফডিসির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ওই ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।


ঘটনার পর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১০৭৭ বলে জানিয়েছেন অভিনেত্রী। তার দাবি, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। এদিকে পুরো ঘটনায় এফডিসির নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়েও প্রশ্ন তুলেছেন তানহা তাসনিয়া। তিনি বলেন, প্রতিষ্ঠানের প্রবেশ গেটসহ ভেতরের কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নাকি সার্ভার অচল অবস্থায় রয়েছে।


স্ট্যাটাসের শেষাংশে অভিনেত্রী লেখেন, একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এমন অকার্যকর নিরাপত্তা ব্যবস্থা উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এফডিসির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প