ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ৮১৭ জনের তথ্য যাচাই বাকি পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত শত কোটি টাকা নিয়ে উধাও সমিতি, লাঠি হাতে উপজেলা পরিষদে বিক্ষুব্ধ গ্রাহক মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের টিকা থাকার লড়াই দেখবেন যেভাবে এবার ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

সময় টিভির সাবেক এমডিসহ ৬ জনের বিরুদ্ধে আদালতের সমন

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরসহ মোট ছয়জনের বিরুদ্ধে সমন জারি করেছেন ঢাকা
  • আপলোড সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৫৮ সময়
সময় টিভির সাবেক এমডিসহ ৬ জনের বিরুদ্ধে আদালতের সমন

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরসহ মোট ছয়জনের বিরুদ্ধে সমন জারি করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গত ১০ মে জারি করা ওই সমনে তাদের আগামী ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আহমেদ জোবায়ের ছাড়াও সমনপ্রাপ্ত অন্য পাঁচজন হলেন তার স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু, পাশাপাশি শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী। আদালত সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা একটি বিশ্বাসভঙ্গ (ক্রিমিনাল ব্রিচ অব ট্রাস্ট) মামলার পরিপ্রেক্ষিতে এই সমন জারি করা হয়। মামলার অভিযোগের আইনি জবাব দিতে নির্ধারিত তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আদালত জানিয়েছে, নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে অভিযুক্তদের নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী