ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ছাত্রজীবন নিয়ে ওঠা প্রশ্নের প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক
  • আপলোড সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৪৩ সময়
তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ছাত্রজীবন নিয়ে ওঠা প্রশ্নের প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং প্রায় দুই মাস নিয়মিত ক্লাসও করেছেন।


অধ্যাপক আসিফ নজরুল বলেন, তিনি নিজে আইন বিভাগের সিনিয়র ব্যাচের শিক্ষার্থী হিসেবে বিষয়টি তখন থেকেই জানতেন এবং তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি আরও জানান, ওই সময় তারেক রহমানের সহপাঠীদের মধ্যে ছিলেন সাবেক জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।


তারেক রহমানের পড়াশোনা অসম্পূর্ণ থাকার কারণ হিসেবে তিনি তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করেন। সে সময় এরশাদ সরকারের শাসন চলছিল এবং রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে বিশ্ববিদ্যালয় জীবন সংক্ষিপ্ত হয়ে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার