ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ হাজার কোটির মালিক কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ রবিচন্দর প্রতিমন্ত্রী শাহে আলমের মন্তব্যে শবনম ফারিয়ার প্রতিক্রিয়া ‘এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?’ সারাদেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই নতুন পে স্কেল বাস্তবায়নে ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়
  • আপলোড সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৪৮ সময়
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার (১২ মে) রাতে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাতের সময় ভিপি সাদিক কায়েম ব্যক্তিগতভাবে তার বিয়ের আমন্ত্রণপত্র স্পিকারের হাতে তুলে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানানো হয়, স্পিকার আন্তরিকভাবে আমন্ত্রণপত্র গ্রহণ করেন এবং তাকে শুভেচ্ছা জানান।


পোস্টে আরও উল্লেখ করা হয়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবদম্পতির ভবিষ্যৎ জীবন সুন্দর ও সমৃদ্ধ হোক—এই কামনা করে দোয়া করেন। এই সৌজন্য সাক্ষাৎ ও আমন্ত্রণপত্র প্রদানকে কেন্দ্র করে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা