ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ৮১৭ জনের তথ্য যাচাই বাকি পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত শত কোটি টাকা নিয়ে উধাও সমিতি, লাঠি হাতে উপজেলা পরিষদে বিক্ষুব্ধ গ্রাহক মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের টিকা থাকার লড়াই দেখবেন যেভাবে এবার ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

শিবির সভাপতির সঙ্গে পাকিস্তান জামায়াত নেতার সাক্ষাৎ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং পাকিস্তান জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক
  • আপলোড সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৪৫ সময়
শিবির সভাপতির সঙ্গে পাকিস্তান জামায়াত নেতার সাক্ষাৎ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং পাকিস্তান জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক মাসুদ গাউস আইজাজীর মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই দেশের সংগঠনের নেতৃবৃন্দ পারস্পরিক আগ্রহের বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।


ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি সংগঠনটির চলমান কার্যক্রম ও সামাজিক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে তরুণদের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।


সাক্ষাৎকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম অতিথিকে স্বাগত জানান এবং সংগঠনের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী