ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

দুর্দান্ত গোলে নেইমারের ঝলক, জয়খরা কাটালো সান্তোস

টানা তিন ম্যাচে জয়হীন থাকার হতাশা কাটিয়ে অবশেষে জয়ের দেখা পেল সান্তোস। ব্রাজিলিয়ান লিগ সিরি ‘এ’-তে ব্রাগান্তিনো-র বিপক্ষে
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, দুপুর ২:৫০ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, দুপুর ২:৫০ সময়
দুর্দান্ত গোলে নেইমারের ঝলক, জয়খরা কাটালো সান্তোস

টানা তিন ম্যাচে জয়হীন থাকার হতাশা কাটিয়ে অবশেষে জয়ের দেখা পেল সান্তোস। ব্রাজিলিয়ান লিগ সিরি ‘এ’-তে ব্রাগান্তিনো-র বিপক্ষে ২-০ গোলের জয়ে বড় ভূমিকা রাখেন দলের তারকা ফুটবলার নেইমার। নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। সতীর্থ গ্যাব্রিয়েল বোন্টেম্পোর পাস থেকে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। এতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সান্তোস।


দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ৭৬তম মিনিটে অ্যাডোনিস ফ্রাইয়াস গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সান্তোস। ম্যাচে ৮২ মিনিট মাঠে ছিলেন নেইমার। গোল করার পাশাপাশি নিজের পরিচিত স্কিল ও গতিময় ফুটবল দিয়েও দর্শকদের মুগ্ধ করেন তিনি। এর আগে কোপা সুদামেরিকানায়ও গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।


এই জয়ে পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে উঠে এসেছে সান্তোস। ১৫ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ব্রাগান্তিনো।লিগ টেবিলের শীর্ষে রয়েছে পালমেইরাস। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প