ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোনো কিছুই অসম্ভব নয়’—আর্জেন্টিনার ম্যাচের আগে কেপ ভার্দে কোচ সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প সমীকরণ মিললে ফাইনালের আগেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে বুলবুলের চিঠি

চাঁদাবাজির মামলায় কথিত দুই সাংবাদিকের ৫ বছরের সাজা

ব্রাহ্মণবাড়িয়া-এ চাঁদাবাজির মামলায় এস.এম আলী আজম ও আশিকুর রহমান রনি নামে দুই ব্যক্তিকে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, দুপুর ১০:১৬ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, দুপুর ১০:১৬ সময়
চাঁদাবাজির মামলায় কথিত দুই সাংবাদিকের ৫ বছরের সাজা

ব্রাহ্মণবাড়িয়া-এ চাঁদাবাজির মামলায় এস.এম আলী আজম ও আশিকুর রহমান রনি নামে দুই ব্যক্তিকে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন। রোববার (১০ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ পারভেজ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।


মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর আশুগঞ্জ উপজেলার শরীফপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে অভিযুক্তরা নিজেদের সাংবাদিক পরিচয় দেন। তারা বিদ্যালয়ের বিল-ভাউচার ও বিভিন্ন নথিপত্র দেখতে চান। প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান জানান, এসব নথি দেখভালের জন্য নির্ধারিত কর্তৃপক্ষ রয়েছে বলে জানালে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেন। পরবর্তীতে স্থানীয়রা এস.এম আলী আজমকে আটক করে পুলিশে সোপর্দ করেন, তবে আশিকুর রহমান রনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে প্রধান শিক্ষক বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।


বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ তফসির আহমেদ তানভীর বলেন, তারা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেন। আদালতের এই রায় অপ-সাংবাদিকতার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা। অন্যদিকে আশুগঞ্জ প্রেসক্লাব সভাপতি সেলিম পারভেজ বলেন, প্রকৃত সাংবাদিকরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন। নামসর্বস্ব পরিচয় ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজি করা ব্যক্তিরা মূলধারার সাংবাদিক নন। এই রায়কে অপ-সাংবাদিকতা ও ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন