ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়সহ পাঁচ সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ সরকারি চাকরির পরীক্ষায় জালিয়াতির ঘটনা বাড়ছে মাধ্যমিকের পাঠদানে গণিতে ৮৭ ও ইংরেজিতে ৮৪ শতাংশ শিক্ষক ভিন্ন বিষয়ে ডিগ্রিধারী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল সাভারে একটি বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বোমাসদৃশ বস্তু উদ্ধার ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম

পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার: পানিসম্পদমন্ত্রী

দেশের উপকূলীয় ও নদীভাঙনপ্রবণ অঞ্চলগুলোর সুরক্ষায় বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প নির্মাণ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে বলে জানিয়েছেন
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, দুপুর ১০:৬ সময়
পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার: পানিসম্পদমন্ত্রী

দেশের উপকূলীয় ও নদীভাঙনপ্রবণ অঞ্চলগুলোর সুরক্ষায় বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প নির্মাণ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। রোববার (১০ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ-এর প্রকৌশল বিভাগ আয়োজিত ‘বাংলাদেশে ক্ষয়-প্রতিরোধী উপকূলীয় অবকাঠামো’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মন্ত্রী জানান, দেশের ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষের জীবন ও জীবিকা এই প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত। তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, নদী ভাঙন রোধে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকে, তাই তাদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।


অবকাঠামো নির্মাণে কারিগরি দক্ষতা ও প্রকৌশলীদের পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। এদিকে সেমিনারে রিয়াজুল ইসলাম বলেন, উপকূলীয় অঞ্চলে ক্ষয়রোধী অবকাঠামো কীভাবে আরও কার্যকরভাবে ডিজাইন করা যায়, সে বিষয়ে আরও গভীর গবেষণা প্রয়োজন।


সরকারের এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশের উপকূলীয় ও নদীভাঙনপ্রবণ অঞ্চলে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে