ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

দেশজুড়ে হামের সংক্রমণ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে ৪ জন শিশুর মৃত্যু
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, দুপুর ১০:২ সময়
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

দেশজুড়ে হামের সংক্রমণ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (১০ মে) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়, যা নিশ্চিত করেছে দেশের স্বাস্থ্য পরিস্থিতির ক্রমবর্ধমান ঝুঁকি। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৬৫ শিশু।


গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ জন শিশু। মৃত্যুর বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত এক দিনে মারা যাওয়া ৪ শিশুর মধ্যে ৩ জন ঢাকা বিভাগের এবং ১ জন বরিশাল বিভাগের। অপরদিকে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭ শিশুর মধ্যে ৩ জন ঢাকা বিভাগের, ২ জন করে সিলেট ও চট্টগ্রাম বিভাগের।


একই সময়ে সারা দেশে মোট ১ হাজার ৫০৩ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়, যার মধ্যে সবচেয়ে বেশি ৪৯৬ জনই ঢাকা বিভাগের। অন্যদিকে চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১৬ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য আরও বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪৯ হাজার ১৫৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৩৪ হাজার ৯০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। এ পর্যন্ত ৬ হাজার ৮১৯ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে এবং ৩০ হাজার ৮৬২ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প