ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোনো কিছুই অসম্ভব নয়’—আর্জেন্টিনার ম্যাচের আগে কেপ ভার্দে কোচ সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প সমীকরণ মিললে ফাইনালের আগেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে বুলবুলের চিঠি

বিএনপি জুলাই সনদ নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায়: গোলাম পরওয়ার

বিএনপি ‘জুলাই সনদের স্পিরিট’ অনুযায়ী নয়, নিজেদের মতো করে তা বাস্তবায়ন করতে চায় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৪৮ সময়
বিএনপি জুলাই সনদ নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায়: গোলাম পরওয়ার

বিএনপি ‘জুলাই সনদের স্পিরিট’ অনুযায়ী নয়, নিজেদের মতো করে তা বাস্তবায়ন করতে চায় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে সাংবিধানিক সংস্কার–সংক্রান্ত যেসব প্রস্তাবে বিএনপি ভিন্নমত দিয়েছিল, গণভোটে জনগণ সেগুলো প্রত্যাখ্যান করেছে। রোববার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত একটি সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।


মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, সরকারের পক্ষ থেকে ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলা হলেও গণভোটের ফলাফলের ক্ষেত্রে একই অবস্থান দেখা যাচ্ছে না। তার মতে, জনগণের রায়কে যথাযথভাবে বাস্তবায়ন করা উচিত। তিনি আরও বলেন, সাংবিধানিক সংস্কার–সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে বিএনপি ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিল, যা গণভোটে জনগণ প্রত্যাখ্যান করেছে বলে তাদের দাবি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার ও সংবিধান বিষয়ে রাজনৈতিক নেতাদের আরও গভীর জ্ঞান থাকা প্রয়োজন এবং গণভোটকে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন হিসেবে দেখা উচিত।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, জনগণের মতামত ও রাজনৈতিক নীতিনৈতিকতাকে গুরুত্ব না দিলে দীর্ঘমেয়াদে ক্ষমতা ধরে রাখা সম্ভব নয়। সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন এবং সাংবিধানিক সংস্কার, গণভোট ও রাষ্ট্র পরিচালনা নিয়ে মতামত তুলে ধরেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন