ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়সহ পাঁচ সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ সরকারি চাকরির পরীক্ষায় জালিয়াতির ঘটনা বাড়ছে মাধ্যমিকের পাঠদানে গণিতে ৮৭ ও ইংরেজিতে ৮৪ শতাংশ শিক্ষক ভিন্ন বিষয়ে ডিগ্রিধারী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল সাভারে একটি বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বোমাসদৃশ বস্তু উদ্ধার ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম

আবার ফিরছে ‘মানি হাইস্ট’, নতুন প্রজেক্টের ঘোষণা দিল নেটফ্লিক্স

বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’ আবারও ফিরছে পর্দায়। দীর্ঘ অপেক্ষার পর নতুন প্রজেক্টের ঘোষণা দিয়েছে জনপ্রিয়
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:২৪ সময়
আবার ফিরছে ‘মানি হাইস্ট’, নতুন প্রজেক্টের ঘোষণা দিল নেটফ্লিক্স

বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’ আবারও ফিরছে পর্দায়। দীর্ঘ অপেক্ষার পর নতুন প্রজেক্টের ঘোষণা দিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, যা সিরিজপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ঝলক ভিডিওতে নতুন এই প্রজেক্টের আভাস দেয় নেটফ্লিক্স। তবে এটি মূল সিরিজের নতুন কিস্তি, নাকি আলাদা কোনো স্পিন-অফ— সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।


সিরিজের জনপ্রিয় চরিত্র ‘প্রফেসর’-এ অভিনয় করা অভিনেতা আলভারো মোর্তে ‘বার্লিন’ সিরিজের দ্বিতীয় মৌসুমের প্রিমিয়ার অনুষ্ঠানে এই প্রত্যাবর্তনের খবর জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে নেটফ্লিক্স লিখেছে, ‘বেলা চাও এখনও বাজছে, মানি হাইস্টের যাত্রা থামছে না।’ আগামী ১৫ মে মুক্তি পেতে যাচ্ছে ‘বার্লিন’-এর দ্বিতীয় সিজন, যা এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির বহুল আলোচিত স্পিন-অফ সিরিজ।


স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজটির নির্মাতা অ্যালেক্স পিনা ও তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান বর্তমানে চার পর্বের একটি নতুন মিনি সিরিজ তৈরির কাজ করছেন। সেখানে কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখা যেতে পারে কর্নেল তামায়োকে, যিনি মূল সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে নেটফ্লিক্সের সাম্প্রতিক রহস্যময় ঘোষণাটি কর্নেল তামায়োর গল্প ঘিরে, নাকি প্রফেসরের দলের নতুন অভিযানের ইঙ্গিত— তা নিয়ে ভক্তদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।


এক সময় স্পেনে বাতিল হওয়ার শঙ্কায় থাকা ‘মানি হাইস্ট’ পরে নেটফ্লিক্সে যুক্ত হয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরপর মুক্তি পায় একাধিক স্পিন-অফ, তথ্যচিত্র ও ভিডিও গেম। এখন আবারও লাল পোশাক আর ডালি মুখোশে প্রিয় চরিত্রদের দেখার অপেক্ষায় বিশ্বের কোটি কোটি দর্শক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে