ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়সহ পাঁচ সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ সরকারি চাকরির পরীক্ষায় জালিয়াতির ঘটনা বাড়ছে মাধ্যমিকের পাঠদানে গণিতে ৮৭ ও ইংরেজিতে ৮৪ শতাংশ শিক্ষক ভিন্ন বিষয়ে ডিগ্রিধারী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল সাভারে একটি বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বোমাসদৃশ বস্তু উদ্ধার ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম

ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সড়ক, নৌ ও রেলপথে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, দুপুর ৩:১০ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, দুপুর ৩:১০ সময়
ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সড়ক, নৌ ও রেলপথে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে ঈদের আগে অনুমোদনহীন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। রোববার (১০ মে) সকালে রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে আয়োজিত নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন।


অনুষ্ঠানে শেখ রবিউল আলম বলেন, দেশের নৌখাতকে আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগাতে হবে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে নৌপথে দুর্ঘটনার হার শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।


তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে নৌপথে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হবে এবং নিয়মবহির্ভূত নৌযান চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে