ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

বাবার সঙ্গে দ্বন্দ্বের জেরে শিশুকে হত্যা, লাশ রাখা হয় স্ল্যাবের ভেতরে

ময়মনসিংহের মুক্তাগাছায় ৯ বছর বয়সী শিশু আন্দালিব সাদমান ওরফে রাফিকে অপহরণের পর হত্যা করে লাশ গোপন করার অভিযোগ
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, দুপুর ১০:১ সময়
বাবার সঙ্গে দ্বন্দ্বের জেরে শিশুকে হত্যা, লাশ রাখা হয় স্ল্যাবের ভেতরে

ময়মনসিংহের মুক্তাগাছায় ৯ বছর বয়সী শিশু আন্দালিব সাদমান ওরফে রাফিকে অপহরণের পর হত্যা করে লাশ গোপন করার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় নূর মুহাম্মদ খোকন (২০) নামের এক কলেজছাত্রকে আটক করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিল এবং টাকার বিরোধকে কেন্দ্র করে শিশুটির পরিবারের সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হয়। সেই ক্ষোভ থেকেই শিশুটিকে অপহরণ করে হত্যা করে লাশ নিজের বাড়ির টয়লেটের রিং স্ল্যাবের ভেতর বস্তায় লুকিয়ে রাখে বলে অভিযোগ।


পরিবার শুক্রবার থেকে শিশুটিকে না পেয়ে থানায় জিডি করে। পরে সন্দেহভাজন হিসেবে খোকনকে আটক করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এটি ব্যক্তিগত বিরোধ ও অনলাইন জুয়ার টাকার জটিলতা থেকে ঘটে থাকতে পারে। তবে ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে