ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ হাজার কোটির মালিক কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ রবিচন্দর প্রতিমন্ত্রী শাহে আলমের মন্তব্যে শবনম ফারিয়ার প্রতিক্রিয়া ‘এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?’ সারাদেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই নতুন পে স্কেল বাস্তবায়নে ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

বাবা ছেড়ে গেলেন, অন্যদের সহায়তায় ছেলের চিকিৎসা করাচ্ছেন মা

হামে আক্রান্ত শিশুদের গুরুতর জটিলতা নিয়ে দেশে চিকিৎসা সংকট ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, সকাল ৯:৪৬ সময়
বাবা ছেড়ে গেলেন, অন্যদের সহায়তায় ছেলের চিকিৎসা করাচ্ছেন মা

হামে আক্রান্ত শিশুদের গুরুতর জটিলতা নিয়ে দেশে চিকিৎসা সংকট ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) সিট না থাকায় অনেক শিশু পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। বরিশালের পাঁচ মাস বয়সী শিশু বকরের ক্ষেত্রেও এমনই ঘটনা ঘটেছে। শুরুতে জ্বর, পরে শ্বাসকষ্ট এবং শেষে হাম শনাক্ত হলে তাকে বরিশাল থেকে ঢাকায় একাধিক হাসপাতালে নেওয়া হয়। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শুরু করে পরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শিশু হাসপাতালে নেওয়া হলেও পিআইসিইউ সিট না থাকায় তাকে ভর্তি করা সম্ভব হয়নি।


পরবর্তীতে বাধ্য হয়ে বিজয় সরণির একটি বেসরকারি হাসপাতালে ৪ মে পিআইসিইউতে ভর্তি করা হয় শিশুটিকে। চিকিৎসার ব্যয় মেটাতে পরিবার ইতোমধ্যে প্রায় ৩ লাখ টাকা খরচ করেছে বলে জানা গেছে। এ সময় শিশুটির মা কোহিনূর বেগম মানসিক ও আর্থিক সংকটে পড়েছেন। অন্যদিকে শিশুটির বাবা চিকিৎসা ব্যয় ও পরিস্থিতির দায় এড়িয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।


চিকিৎসকদের মতে, ছয় মাসের নিচে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় হামসহ বিভিন্ন সংক্রমণে ঝুঁকি বেশি থাকে। সময়মতো টিকা না পাওয়া এবং চিকিৎসা জটিলতার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। এদিকে, একই ধরনের আরেক ঘটনায় চাঁদপুরের ফারজানা ইসলাম তার আট মাসের শিশুকে হারিয়েছেন। দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে ঘোরার পরও পিআইসিইউ সিট না পাওয়ায় শিশুটি হামে মারা যায়। এই ঘটনায় তিনি শিশুদের নিবিড় পরিচর্যা সেবার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন।


ঢাকা শিশু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে। অভিভাবকদের অভিযোগ, জরুরি পিআইসিইউ সেবার অভাবে অনেক শিশুর চিকিৎসা ব্যাহত হচ্ছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক জানান, হামের প্রাদুর্ভাবের সময় হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো হলেও রোগীর চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, একসময় দেশে ভ্যাকসিনেশন হার ৯৭ শতাংশ থাকলেও পরে তা কমে ৫৭ শতাংশে নেমে আসে, যা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করেছে।


চিকিৎসকরা বলছেন, পিআইসিইউ সেবার ঘাটতি ও টিকাদান কর্মসূচির দুর্বলতা সমাধান না হলে ভবিষ্যতে শিশু মৃত্যুর ঝুঁকি আরও বাড়বে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা