ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

এবার ছাক্কায় সেঞ্চুরি করে ইতিহাসে নাম লেখালেন সূর্যবংশী

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বৈভব সূর্যবংশী। একের পর এক বিস্ময়কর কীর্তিতে প্রতিদিনই
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, সকাল ৯:৩৬ সময়
এবার ছাক্কায় সেঞ্চুরি করে ইতিহাসে নাম লেখালেন সূর্যবংশী

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বৈভব সূর্যবংশী। একের পর এক বিস্ময়কর কীর্তিতে প্রতিদিনই যেন নতুন ইতিহাস লিখছেন এই তরুণ ব্যাটার। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০০ ছক্কার বিশ্বরেকর্ড গড়ে আবারও শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। শনিবার (৯ মে) আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ সিরাজকে ছক্কা হাঁকিয়ে রেকর্ডটি স্পর্শ করেন সূর্যবংশী। মাত্র ৫১৪ বল খেলে টি-টোয়েন্টিতে ১০০ ছক্কা পূর্ণ করেন তিনি, যা ক্রিকেট ইতিহাসে দ্রুততম। একই সঙ্গে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবেও এই মাইলফলক ছুঁয়েছেন রাজস্থান রয়্যালসের এই বিস্ফোরক ওপেনার।


ম্যাচে ১৬ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন সূর্যবংশী। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও তিনটি বিশাল ছক্কা। পাওয়ার প্লেতেই সব ছক্কা হাঁকিয়ে নতুন আরেকটি রেকর্ডও গড়েন তিনি। আইপিএলের এক মৌসুমে পাওয়ার প্লেতে সর্বোচ্চ ৩০ ছক্কার মালিক এখন সূর্যবংশী। এর আগে ২০২৪ মৌসুমে ২৯ ছক্কা মেরে এই রেকর্ড গড়েছিলেন অভিষেক শর্মা।


তবে ব্যক্তিগত রেকর্ডের দিনে দলকে জয় এনে দিতে পারেননি এই তরুণ তারকা। আগে ব্যাট করে গুজরাট টাইটান্স দুই ওপেনার সাই সুদর্শন ও শুবমান গিলের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ দাঁড় করায়। সুদর্শন করেন ৫৫ রান এবং গিল খেলেন ৮৪ রানের চমৎকার ইনিংস। ২৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রাজস্থান রয়্যালস। রশিদ খানের দারুণ বোলিংয়ে ১৫২ রানেই অলআউট হয়ে যায় দলটি। আফগান লেগস্পিনার ৪ ওভারে ৩৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেন। এছাড়া জেসন হোল্ডার ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প