ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

টয়লেটে মিললো শিশুর মরদেহ, আটক ৩

শেরপুর জেলার নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
  • আপলোড সময় : ৯ মে ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ৯ মে ২০২৬, দুপুর ১০:৮ সময়
টয়লেটে মিললো শিশুর মরদেহ, আটক ৩

শেরপুর জেলার নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। নিহত শিশুটি সানজিদা আক্তার, উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল থেকে সানজিদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, তাকে সর্বশেষ কালাকুমা এলাকার এক ব্যক্তির সঙ্গে দেখা গিয়েছিল।


পরবর্তীতে অভিযুক্তের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ চলাকালে এক পর্যায়ে পলাতক অবস্থায় থাকা একজন মোবাইল ফোনে দাবি করেন, শিশুটিকে হত্যা করে বাড়ির টয়লেটে ফেলে রাখা হয়েছে। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ঘটনার বিষয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে