ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জোটের পক্ষ থেকে লিবারেল
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৬, বিকাল ৬:১ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৬, বিকাল ৬:১ সময়
‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।


এর আগে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে অলি আহমদকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। জোটের সংবাদ সম্মেলনে অলি আহমদ বলেন, ১১ দলের নেতারা তাকে একজন মুক্তিযোদ্ধা, অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করে রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো অভিযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।


অলি আহমদ আরও বলেন, জনগণের স্বার্থ রক্ষায় তিনি সবসময় পাশে থাকবেন এবং দেশের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না। এদিকে নাহিদ ইসলাম জানান, রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও বৈঠকে বিএনপি সরকারের নির্বাচন-পরবর্তী অবস্থান, গণভোটের রায়, জুলাই সনদ এবং এর বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।


তিনি বলেন, জুলাই সনদ নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন আনা এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়েও প্রস্তাব ছিল। তাদের প্রত্যাশা ছিল, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করে সংস্কারকৃত সংবিধানের অধীনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে। তবে বর্তমান সরকার গণভোটের রায়কে উপেক্ষা করেছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তার দাবি, জুলাই সনদ বাস্তবায়নে এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি এবং সংস্কার পরিষদের কার্যক্রমও শুরু হয়নি।


রাষ্ট্রপতির মেয়াদ ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও সাংবিধানিক বিষয় বিবেচনায় নেওয়া প্রয়োজন। অলি আহমদকে প্রার্থী করার কারণ ব্যাখ্যা করে নাহিদ ইসলাম বলেন, তিনি দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের রণাঙ্গনের যোদ্ধা এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একাধিকবার সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এসব অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধে ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় দীর্ঘ অভিজ্ঞতা বিবেচনা করেই ১১ দলীয় জোট সর্বসম্মতিক্রমে অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান নাহিদ ইসলাম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক