ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম আরেকটি বিশ্বকাপে আবারও চ্যাম্পিয়ন স্পেন এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায় জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক শেষ হতে পারে অক্টোবরে: প্রসিকিউটর মিজানুল উচ্চপর্যায়ের সফর বাংলাদেশ-চীনের সহযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে: চীনের রাষ্ট্রদূত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, বজায় থাকবে ভ্যাপসা গরম ট্রাম্পের চুক্তি প্রত্যাখ্যানের পর বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি ঋণ পরিশোধ ৮ হাজার ৬২৬ কোটি টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থীর জয়

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে পূর্ব লন্ডনের দুটি গুরুত্বপূর্ণ কাউন্সিলে নির্বাহী মেয়র পদে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী।
  • আপলোড সময় : ৯ মে ২০২৬, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ৯ মে ২০২৬, সকাল ৯:৩১ সময়
বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থীর জয়

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে পূর্ব লন্ডনের দুটি গুরুত্বপূর্ণ কাউন্সিলে নির্বাহী মেয়র পদে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী। টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান এবং নিউহামে ফরহাদ হোসেন বিজয় অর্জন করেছেন। বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত নির্বাচনের ফল শুক্রবার ঘোষণা করা হয়। পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস, নিউহাম, বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম ও রেডব্রিজ-সহ ১৩৬টি স্থানীয় সরকার কর্তৃপক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী অংশ নেন।


নিউহাম কাউন্সিলে ২৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে ইতিহাস গড়েন ফরহাদ হোসেন। তিনি যুক্তরাজ্যের মূলধারার বড় কোনো রাজনৈতিক দল থেকে মনোনীত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাহী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। লেবার পার্টি-র প্রার্থী ফরহাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরান মালিক পেয়েছেন ২০ হাজার ২৩৪ ভোট। এদিকে আরিক চৌধুরী ১৮ হাজার ৯৯৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। নিউহাম কাউন্সিলে মোট আটজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।


অন্যদিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ৩৫ হাজার ৬৭৯ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান। এসপায়ার পার্টি-র এই প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সিরাজুল ইসলাম, যিনি পেয়েছেন ১৯ হাজার ৪৫৪ ভোট। এই কাউন্সিলে তৃতীয় অবস্থানে ছিলেন হিরা খান আদেওগান। টাওয়ার হ্যামলেটসেও আরও দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীসহ মোট নয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন।


তবে স্থানীয় সরকার নির্বাচনের এই ফলাফল কিয়ার স্টারমার নেতৃত্বাধীন ক্ষমতাসীন লেবার পার্টির জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, দলটি তাদের বেশ কয়েকটি ঐতিহ্যগত শক্ত ঘাঁটিতে ধাক্কা খেয়েছে। অন্যদিকে ডানপন্থী নেতা নাইজেল ফারাজ-এর নেতৃত্বাধীন রিফর্ম ইউকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শুক্রবার পর্যন্ত পাওয়া ফলাফলে দলটি প্রায় ৪০০ কাউন্সিল আসনে জয় পেয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প