ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জিলহজ মাসের প্রথম ১০ দিনের ১২ আমল কারিনার মৃত্যুতে শোক জানাতে চান না অভিনেতা আবদুল্লাহ রানা ‘শেখ হাসিনাকে নিয়ে আসবো এই দেশে, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো’ জামায়াত নেতার বাড়িতে মিললো ৯৬ বস্তা সরকারি চাল রাতের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস ভারতের দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে: কর্নেল অলি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের শান্তি সম্মেলনে বাসা ভাড়ার বিনিময়ে স্ত্রী-কন্যাকে ধর্ষণের অনুমতি: স্বামী ও বাড়িওয়ালা গ্রেপ্তার চাহিদার চেয়ে বেশি গরু জামালপুরে, অনলাইনেও চলছে বেচাকেনা পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় ৭ পাসপোর্টসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী

ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা, আধুনিক তথ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের পেশাগত ও চাকরির নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত পদক্ষেপ
  • আপলোড সময় : ৭ মে ২০২৬, দুপুর ১১:৫ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৬, দুপুর ১১:৫ সময়
সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী

ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা, আধুনিক তথ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের পেশাগত ও চাকরির নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (৬ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের এক অধিবেশনে তিনি এ কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, দেশের গণমাধ্যম কাঠামো এখনও অনেক ক্ষেত্রে পুরোনো ও সেকেলে পদ্ধতির ওপর নির্ভরশীল। তবে বর্তমান সরকার একটি আধুনিক ও রূপান্তরিত তথ্য ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, যেখানে জেলা প্রশাসকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল যুগে গণমাধ্যমকে সময়োপযোগী করতে না পারলে তথ্য ব্যবস্থাপনায় পিছিয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই একটি আধুনিক তথ্য-পরিবেশ তৈরি করা জরুরি।


ভুল তথ্য (মিসইনফরমেশন) ও অপতথ্য (ডিসইনফরমেশন) প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে তথ্যপ্রবাহকে আরও দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে, যাতে বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ করা যায়। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও বেতন কাঠামো নিয়েও তিনি কথা বলেন। তিনি জানান, সাংবাদিকদের ন্যায্য বেতন, চাকরির নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং শিগগিরই আরও উদ্যোগ নেওয়া হবে।


সরকারের সক্ষমতা ও গণমাধ্যমের প্রত্যাশার মধ্যে ব্যবধান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সীমাবদ্ধতা চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ