ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও স্মার্টফোনের স্ক্রিনে হারিয়ে যাচ্ছে দাম্পত্যের গল্প হুথি মুখপাত্রের এক্স অ্যাকাউন্ট স্থগিত ড্রাইভিং টেস্ট পাসের পর সড়ক নিরাপত্তা নিয়ে নিজের ভাবনা জানালেন জাইমা রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের বৈঠক

মাছ ধরা নিয়ে সংঘর্ষ: বাগেরহাটে বিএনপি অফিসসহ দোকানপাট ভাঙচুর

বাগেরহাটের রামপাল উপজেলায় মাছের ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের
  • আপলোড সময় : ৪ মে ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৬, দুপুর ১০:১ সময়
মাছ ধরা নিয়ে সংঘর্ষ: বাগেরহাটে বিএনপি অফিসসহ দোকানপাট ভাঙচুর

বাগেরহাটের রামপাল উপজেলায় মাছের ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এছাড়া বিএনপির একটি স্থানীয় অফিস, কাঁকড়া ডিপোসহ কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। শনিবার (৩ মে) রাত ৯টার দিকে উপজেলার ভাগা বাজার এলাকায় প্রথম দফার সংঘর্ষে বিএনপির উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হন। পরে রোববার সকালে দ্বিতীয় দফায় এক ব্যক্তির ওপর হামলা চালিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাতে বিবাদমান একটি মাছের ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে আটক করে ভাগা বাজারের বিএনপির অফিসে নেওয়া হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ পৌঁছানোর আগেই বহিরাগতদের একটি অংশ তাদের ছাড়িয়ে নিতে গেলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। আহত আকবর হোসেন আকো বলেন, প্রতিপক্ষের হামলায় তিনি নিজেসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত মাসুদ ও খোকনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


অন্যদিকে কামাল হোসেন বলেন, আটক দুজনকে ছাড়াতে গেলে প্রতিপক্ষের হামলায় তাদের পক্ষের ৭–৮ জন আহত হন। উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব কাজী জাহিদুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না, তবে তার বাড়ির সামনে গিয়ে কিছু ব্যক্তি হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছে বলে অভিযোগ করেন।


রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত বিশ্বাস জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে