ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ৮১৭ জনের তথ্য যাচাই বাকি পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত শত কোটি টাকা নিয়ে উধাও সমিতি, লাঠি হাতে উপজেলা পরিষদে বিক্ষুব্ধ গ্রাহক মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের টিকা থাকার লড়াই দেখবেন যেভাবে এবার ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

সংসদে বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, জাতীয় সংসদে বিরোধী দলকে কথা বলার পূর্ণ সুযোগ ও মত প্রকাশের
  • আপলোড সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:৫৭ সময়
সংসদে বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, জাতীয় সংসদে বিরোধী দলকে কথা বলার পূর্ণ সুযোগ ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে—এটাই একদলীয় শাসনব্যবস্থা ‘বাকশাল’ ও প্রকৃত গণতন্ত্রের প্রধান পার্থক্য। রোববার (৩ মে) দুপুরে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে ২৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, সংসদে অবশ্যই যুক্তিভিত্তিক আলোচনা ও বিতর্ক হওয়া উচিত, কারণ বিশ্বের সব মানুষ একই মত বা ভাষায় কথা বলে না। তিনি আরও বলেন, আবেগনির্ভর বক্তব্য সংসদীয় কার্যক্রমকে কার্যকরভাবে প্রতিফলিত করতে বাধা সৃষ্টি করে।


এর আগে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে মানবিক গুণসম্পন্ন চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ এস এম ইকবাল হোসেন চৌধুরী। এতে ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানসহ অন্যান্য অতিথিরাও বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান মুনিরা আজিম এবং মেডিকেল কলেজের পরিচালক কর্নেল সাজ্জাদ আহমেদ এ কে খান জিলানী।


অনুষ্ঠান শেষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, চলতি শিক্ষাবর্ষে মোট ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ভারত, নেপাল ও কাশ্মীরসহ বিভিন্ন দেশের ৫৫ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী