ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোনো কিছুই অসম্ভব নয়’—আর্জেন্টিনার ম্যাচের আগে কেপ ভার্দে কোচ সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প সমীকরণ মিললে ফাইনালের আগেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে বুলবুলের চিঠি

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোয় সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা: আইনমন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন কোনো দপ্তর বা বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে নিয়ে
  • আপলোড সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:৫৪ সময়
আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোয় সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা: আইনমন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন কোনো দপ্তর বা বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিনে এক সেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে যদি কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা অভিযোগ পাওয়া যায়, তা সরাসরি জানাতে বলা হয়েছে এবং এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন। তিনি আরও জানান, সরকারি সম্পত্তি সংক্রান্ত ফাইল প্রক্রিয়ায় বিলম্ব না করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন হয়।


মো. আসাদুজ্জামান বলেন, জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে এসব সমস্যা সমাধানে কাজ করা হবে। তবে আলাদা হেল্পলাইন চালুর প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, মামলা জট কমানো এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে জেলা প্রশাসকদের পরামর্শ গ্রহণ করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন