ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

হোয়াটসঅ্যাপে নিজের নগ্ন ছবি দেখে হতবাক অভিনেত্রী

হোয়াটসঅ্যাপে নিজের বিকৃত ও অশ্লীল ছবি পেয়ে চরম মানসিক বিপর্যয়ের মুখে পড়েছেন বলিউডের বর্ষীয়ান বাঙালি অভিনেত্রী পুনম দাশগুপ্ত।
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, সকাল ৯:৩৯ সময়
হোয়াটসঅ্যাপে নিজের নগ্ন ছবি দেখে হতবাক অভিনেত্রী

হোয়াটসঅ্যাপে নিজের বিকৃত ও অশ্লীল ছবি পেয়ে চরম মানসিক বিপর্যয়ের মুখে পড়েছেন বলিউডের বর্ষীয়ান বাঙালি অভিনেত্রী পুনম দাশগুপ্ত। অপরিচিত নম্বর থেকে পাঠানো এসব আপত্তিকর ছবি নিয়ে তিনি পুলিশের শরণাপন্ন হয়েছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, গত ২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মোবাইল ফোনে অজ্ঞাত একটি নম্বর থেকে ধারাবাহিকভাবে নগ্ন ও বিকৃত ছবি পাঠানো হয়। ছবিগুলো দেখে হতভম্ব হয়ে পড়েন এই অভিনেত্রী। পরে স্বামীর সঙ্গে পরামর্শ করে ২৯ এপ্রিল মুম্বাইর ওশিওয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।


পুলিশ অভিযোগটি গ্রহণ করে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং প্রযুক্তিগত সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। ঘটনার বিষয়ে পুনম দাশগুপ্ত বলেন, “ছবিগুলো পাওয়ার পর আমি ওই নম্বরে ফোন করেছিলাম, কিন্তু কেউ ধরেনি। পরে নম্বরটি ব্লক করে দিই।” তিনি আরও জানান, কিছু ছবি এমন ছিল যা ইন্টারনেটেও সহজে খুঁজে পাওয়া যায় না, ফলে তার সন্দেহ—পরিচিত কেউ ইচ্ছাকৃতভাবে তাকে মানসিকভাবে হেনস্তা করছে। গণমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, “জনপ্রিয় ব্যক্তিত্ব হওয়ায় বিভিন্ন ধরনের বার্তা আসা স্বাভাবিক। কিন্তু এবারের ঘটনা সব সীমা ছাড়িয়ে গেছে। এমন অভিজ্ঞতার মুখোমুখি আগে কখনও হইনি।”


উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে বাংলা চলচ্চিত্রে অভিনয় শুরু করা পুনম দাশগুপ্ত নব্বইয়ের দশকে হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রে কাজ করে পরিচিতি পান। বিশেষ করে হরর ও থ্রিলারধর্মী চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায়। জনপ্রিয় জি হরর শো এবং পাপি গুড়িয়াসহ একাধিক আলোচিত প্রজেক্টে তাকে দেখা গেছে। বর্তমানে তিনি ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প