ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গঙ্গার পানি না এলে ভারতের পণ্য বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রকাশ নিয়ে মন্ত্রণালয়ের বিবৃতি সীমান্তের ওপার থেকে শ্রমিকদের ইন্ধন দিয়ে অস্থিরতার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারের ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, আগুন জ্বলছে জয়পুরহাটে কোটি টাকার বেশি মূল্যের বেলেপাথরের খণ্ড উদ্ধার, আটক ১ বিএনপি-আওয়ামী লীগও প্রস্তাব দিয়েছিল, আমরা লোভ করিনি: চরমোনাই পীর ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক সংকটে শিখন ঘাটতি, মুখস্থ নির্ভরতায় ভিত দুর্বল জনবলসংকটে মিলছে না কাঙ্ক্ষিত সেবা

জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, আইকনিক পোজে কৃতজ্ঞতা শাহরুখের

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের কাছে এক বিশেষ উৎসব। বয়সের ৬১ বছরে পা দিলেও প্রিয় তারকাকে
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪০ সময়
জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, আইকনিক পোজে কৃতজ্ঞতা শাহরুখের

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের কাছে এক বিশেষ উৎসব। বয়সের ৬১ বছরে পা দিলেও প্রিয় তারকাকে ঘিরে ভালোবাসা ও উন্মাদনায় এতটুকু ভাটা পড়েনি। জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের মান্নাতের সামনে মধ্যরাত থেকেই জড়ো হন হাজারো ভক্ত। একনজর প্রিয় তারকাকে দেখার আশায় দীর্ঘ সময় অপেক্ষা করেন তারা। ভক্তদের এমন অভূতপূর্ব ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে বিশেষ বার্তা দিয়েছেন শাহরুখ খান। সোমবার, ২ নভেম্বর নিজের ৬১তম জন্মদিন উদযাপন করেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। বিশেষ দিনটিকে ঘিরে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার বাসভবন মান্নাতের সামনে সাজানো হয় নানা রঙের পোস্টার ও ব্যানার। সেখানে ভক্তদের উদ্দেশে দেওয়া এক বার্তায় শাহরুখ লেখেন, তাদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য তিনি সবার কাছে কৃতজ্ঞ। নিজের ভালোবাসাও ভক্তদের কাছে ফিরিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন অনেক ভালোবাসা ও একগুচ্ছ আলিঙ্গন।


শাহরুখের জন্মদিনের আয়োজন শুধু মান্নাতের সামনেই সীমাবদ্ধ থাকেনি। তার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটেছে মুম্বাইয়ের বিভিন্ন স্থানেও। বিশেষ করে শহরের সি লিংক সাজানো হয় আলোকসজ্জায়। ভারতের বিভিন্ন প্রান্তে ভক্তরা কেক কেটে এবং নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রিয় তারকার জন্মদিন উদযাপন করেন। অন্যদিকে, মান্নাতের সামনে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি সামাল দিতে বাড়ানো হয় নিরাপত্তাব্যবস্থা। এবারের জন্মদিনে ভক্তদের বাড়তি আগ্রহের কেন্দ্রে রয়েছে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’। জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম গান ‘তু মিল জায়ে’। এতে শাহরুখের সঙ্গে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। রোমান্স ও অ্যাকশনের মিশেলে নির্মিত সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।


মান্নাতের সামনে ভক্তদের হাতে থাকা পোস্টারগুলোতেও ফুটে উঠেছে শাহরুখকে ঘিরে উচ্ছ্বাস। কোথাও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে, আবার কোথাও তাকে কিং হিসেবে অভিহিত করে ভালোবাসা প্রকাশ করেছেন অনুরাগীরা। সিনেমার সংলাপের আদলেও তৈরি করা হয়েছে বেশ কিছু পোস্টার। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। আর ৬১ বছরে পা দিয়েও মান্নাতের সামনে হাজারো ভক্তের উপস্থিতি যেন আবারও প্রমাণ করল, পর্দার এই বাদশাহর প্রতি মানুষের ভালোবাসা এখনো কতটা গভীর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব