ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে পলক, ভিডিও ভাইরাল প্রথম ম্যাচে ইয়ামাল খেলবেন কিনা জানালেন স্পেনের কোচ ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকত না: ট্রাম্প দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক বুন্দেসলিগার পরিচিত মুখদের নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু জাপান-নেদারল্যান্ডসের সংসদীয় স্থায়ী কমিটি: আইনের সভাপতি পার্থ, অর্থের মুশিফকুর নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির

পাকিস্তানের ললিউডের আলোচিত তারকা হানিয়া আমির ও আসিম আজহার-এর সম্পর্ক আবারও নতুন করে আলোচনায় এসেছে। একসময় গভীর প্রেম,
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৪ সময়
  • আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৪ সময়
প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির

পাকিস্তানের ললিউডের আলোচিত তারকা হানিয়া আমির ও আসিম আজহার-এর সম্পর্ক আবারও নতুন করে আলোচনায় এসেছে। একসময় গভীর প্রেম, এরপর বিচ্ছেদ—তাদের সম্পর্কের উত্থান-পতন বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রে ছিল। দীর্ঘদিন নীরব থাকার পর সম্প্রতি এই দুই তারকার ঘনিষ্ঠতা নতুন করে নানা জল্পনার জন্ম দিয়েছে। বিশেষ করে একটি কনসার্টে আসিম আজহারের পারফরম্যান্সের সময় হানিয়ার দিকে তাকিয়ে গান গাওয়ার মুহূর্তটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।


গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আরেকটি কনসার্টেও হানিয়া উপস্থিত ছিলেন। সেখানে তিনি নিজেকে আড়াল করার চেষ্টা করলেও একটি রুমাল দিয়ে মুখ ঢাকেন, যেখানে ‘আসিম আলি’ লেখা ছিল। বিষয়টি নিয়ে ভক্তরা এটিকে কাকতালীয় নয়, বরং সম্পর্কের ইঙ্গিত হিসেবে দেখছেন। অনেকের মতে, এটি তাদের সম্পর্কের এক ধরনের ‘সফট লঞ্চ’, যেখানে প্রকাশ্যে কিছু না বলেও আচরণের মাধ্যমে একে অপরের প্রতি টান প্রকাশ করছেন তারা। কখনো চোখের ভাষা, কখনো কাছাকাছি উপস্থিতি—সবকিছুই যেন নতুন অধ্যায়ের আভাস দিচ্ছে।


এদিকে, পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যমে তাদের বিয়ে নিয়েও গুঞ্জন ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ সব ভুল বোঝাবুঝি কাটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই জুটি। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি কেউই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই

নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই