ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয় ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ সুদানে সোনার খনি ধসে নিহত ৬০ মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত এবার টানা ৫ দিন ছুটি কাটানোর সুযোগ সরকারি চাকরিজীবীদের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল বাংলাদেশের সার্বভৌম ঋণমান ‘নেগেটিভ’ থেকে উন্নীত করে ‘স্থিতিশীল’ করল মুডি'স

পটুয়াখালীতে এক দিনে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের, অর্ধশতাধিক গরুর মৃত্যু

পটুয়াখালী: কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের ভয়াবহতায় পটুয়াখালীতে একদিনে এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। একই সময়ে গত দুই
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৮ সময়
পটুয়াখালীতে এক দিনে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের, অর্ধশতাধিক গরুর মৃত্যু

পটুয়াখালী: কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের ভয়াবহতায় পটুয়াখালীতে একদিনে এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। একই সময়ে গত দুই দিনে বজ্রপাতে অন্তত অর্ধশতাধিক গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২৯ এপ্রিল) জেলার কলাপাড়া উপজেলায় ৩ জন এবং রাঙ্গাবালী উপজেলায় ১ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামের সৌরভ মজুমদার (২২), কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামের জহির উদ্দিন (২৮), পূর্ব চাকামাইয়া গ্রামের সেতারা বেগম (৫৫) এবং শান্তিপুর গ্রামের খালেক হাওলাদার (৫৫)।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে রাঙ্গাবালীতে মাঠে গরু বাঁধতে গিয়ে সৌরভ মজুমদার বজ্রপাতে মারা যান। পরে কলাপাড়ার বিভিন্ন স্থানে দুপুরের মধ্যে আরও তিনজন পৃথক ঘটনায় প্রাণ হারান। ভুট্টা ক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিন, গবাদিপশুকে ঘাস খাওয়াতে গিয়ে সেতারা বেগম এবং মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে খালেক হাওলাদারের মৃত্যু হয়।


স্থানীয়দের ভাষ্যমতে, টানা ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের তীব্রতায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সময়ে বজ্রপাতে গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়। প্রশাসনের হিসাব অনুযায়ী, গত দুই দিনে অন্তত ৫০টির বেশি গরুর মৃত্যু হয়েছে। ঝড়ের কারণে কয়েকটি এলাকায় ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কলাপাড়া ও রাঙ্গাবালী থানার পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো বজ্রপাতজনিত স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবার ও কৃষকদের তালিকা তৈরি করছে এবং সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?