ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া ইরানের কনটেইনারবাহী জাহাজ ‘তউসকা’র ছয়জন ক্রু মুক্ত হয়ে দেশে ফিরেছেন। দীর্ঘ বন্দিদশা শেষে তারা
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৩ সময়
জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া ইরানের কনটেইনারবাহী জাহাজ ‘তউসকা’র ছয়জন ক্রু মুক্ত হয়ে দেশে ফিরেছেন। দীর্ঘ বন্দিদশা শেষে তারা নিরাপদে নিজ দেশে পৌঁছালেও এখনো ২২ জন ক্রু মার্কিন হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। গত ২০ এপ্রিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি থেকে ক্রুসহ জাহাজটি জব্দ করে মার্কিন বাহিনী। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করে, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ চলাকালে জাহাজটিকে নির্দিষ্ট পথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশনা অমান্য করায় জাহাজটি আটক করা হয়।


জাহাজ আটকের পর থেকেই ক্রুদের মুক্তির জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ইরান। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাকি ২২ জন ক্রুর মুক্তি নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।


মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে জাহাজ জব্দের এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং নৌপথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিযোগিতাকে আরও স্পষ্ট করেছে।


সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প