ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান ব্রাজিল দলে নেইমার অধ্যায়ের সমাপ্তি নিশ্চিত করলেন আনচেলত্তি দেশীয় উৎপাদনের সংকট ও চড়া দামের কারণে বাড়ছে ভারত থেকে ইলিশ আমদানি তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার রিয়ালের বেঞ্চের ফুটবলারদের বাজারমূল্য ৫৩৭ মিলিয়ন ইউরো হরমুজে সহায়তা না করা দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের তেলের মজুত ফুরানোর শঙ্কায় সৌদি, বিশ্ব জুড়ে বড় ঝুঁকি মমেক হাসপাতালে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর সঠিক নয়: বিভাগীয় কমিশনার সাদিক কায়েমকে পাটওয়ারী বললেন, ‘আসুন প্রতিযোগিতা হোক’ সিলেট-ঢাকা রুটে সব পথেই চরম দুর্ভোগ

উড়োজাহাজে ভূমিষ্ঠ হলো ফুটফুটে নবজাতক: জুতার ফিতায় বাঁধা হলো নাড়ি!

হাজার হাজার ফুট উচ্চতায় উড়ন্ত বিমানে ঘটল এক বিরল ঘটনা। যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইটে অবতরণের প্রায় ৩০ মিনিট আগে
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৫ সময়
উড়োজাহাজে ভূমিষ্ঠ হলো ফুটফুটে নবজাতক: জুতার ফিতায় বাঁধা হলো নাড়ি!

হাজার হাজার ফুট উচ্চতায় উড়ন্ত বিমানে ঘটল এক বিরল ঘটনা। যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইটে অবতরণের প্রায় ৩০ মিনিট আগে জন্ম নিল এক কন্যাশিশু, যা ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ডেলটা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজে এ ঘটনা ঘটে। টেনেসির বাসিন্দা অ্যাশলি ব্লেয়ার নিজের মায়ের কাছে সন্তান জন্ম দিতে আটলান্টা থেকে ওরেগনের পোর্টল্যান্ডে যাচ্ছিলেন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই হঠাৎ প্রসববেদনা শুরু হয়।


বিমানে প্রয়োজনীয় প্রসব সরঞ্জাম না থাকায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এমন সময় সহায়তায় এগিয়ে আসেন দুই যাত্রী টিনা ফ্রিটজ ও ক্যারিন পাওয়েল, যারা পেশায় প্যারামেডিক। তারা উপস্থিত বুদ্ধি ও সীমিত উপকরণ ব্যবহার করে প্রসব প্রক্রিয়া সম্পন্ন করেন। যাত্রীদের কাছ থেকে কম্বল সংগ্রহ করা হয় এবং নবজাতকের নাড়ি বাঁধতে ব্যবহার করা হয় ফ্লাইট অ্যাটেনডেন্টের জুতার ফিতা। অবশেষে বিমানের ভেতরেই জন্ম নেয় সুস্থ এক কন্যাশিশু। শিশুটির ওজন প্রায় সাড়ে পাঁচ পাউন্ড এবং তার নাম রাখা হয়েছে ব্রিয়েল রেনি ব্লেয়ার। উড়োজাহাজটি পোর্টল্যান্ডে অবতরণের পরপরই মা ও শিশুকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা দুজনেই সুস্থ আছেন।


ডেলটা এয়ারলাইনস এই ঘটনায় সহায়তাকারীদের প্রশংসা করেছে। তবে প্যারামেডিকদের দাবি, ঘটনাস্থলে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না, তারা নিজেরাই পরিস্থিতি সামাল দেন। মাঝ আকাশে জন্ম নেওয়া এই শিশুর গল্প এবং সহায়তাকারীদের সাহসিকতা এখন একটি অনন্য মানবিক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।


সূত্র: সিএনএন

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ

ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ