ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার জয়

বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। আজ ভোর সাড়ে ৬টায় রিও ডি জেনিরোর
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৩, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৩, সকাল ৯:৩৪ সময়
বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার জয় ছবি: সংগৃহীত
বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। আজ ভোর সাড়ে ৬টায় রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর সকাল ৭টায় বল মাঠে গড়ায়।

খেলার প্রথমার্ধে একটি বলও জালে জড়াতে পারেনি কোনো দল। ফলে প্রথমার্ধে গোল ছাড়াই বিরতিতে যায় ব্রাজিল-আর্জেন্টিনা দল। তবে দ্বিতীয়ার্ধে শুরুটা ছিল ব্রাজিলেরই। একাধিকবার গোলপোস্টের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে স্বাগতিকরা। তবে ঘরের মাঠে দর্শকদের আনন্দ দেওয়া হয়নি সেলেসাওদের। খেলার ধারার বিপরীতেই ম্যাচের প্রথম গোল করে বসে আর্জেন্টিনা। ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর কর্নার থেকে লাফিয়ে হেড করেন নিকোলাস ওতামেন্ডি। বল ঠেকাতে ব্যর্থ অ্যালিসন। বাকি সময়ে আর কোনো গোল হয়নি। ফলে একটি গোল নিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় আর্জেন্টিনা। খেলা চলাকালে ব্রাজিলের খেলোয়াড় জেয়েলিংটন লাল কার্ড পেয়েছেন।

এদিন খেলা শুরু হওয়ার আগেই গ্যালারিতে দুই দেশের সমর্থকদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। ঘটনার সূত্রপাত মূলত পতাকা রাখা নিয়ে। আর্জেন্টিনার পতাকা দেখে দুয়ো দিতে শুরু করে ব্রাজিল সমর্থকরা। এর প্রতিবাদ জানায় আর্জেন্টিনা সমর্থকরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ অবস্থায় আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি সমর্থকদের শান্ত করতে সদলবলে এগিয়ে যান গ্যালারির দিকে; কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আর্জেন্টিনা দল মাঠ ছেড়ে উঠে যায়। তারা অশান্ত অবস্থায় খেলতে অস্বীকৃতি জানায়। তবে ম্যাচ কর্মকর্তা, ব্রাজিল ফুটবল ফেডারেশন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হলে বল মাঠে গড়ায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?