ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

জামাল-মিতুলদের আজ অস্ট্রেলিয়া পরীক্ষা

নিজেদের মাঠে মাস খানেক আগে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে উঠে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার)
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৩, দুপুর ১১:২৭ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৩, দুপুর ১১:২৭ সময়
জামাল-মিতুলদের আজ অস্ট্রেলিয়া পরীক্ষা ছবি : সংগৃহীত
নিজেদের মাঠে মাস খানেক আগে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে উঠে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় রাউন্ডের গ্রুপ 'আই'-এ নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

সাম্প্রতিক সময়ে বল পায়ে বেশ ছন্দেই আছেন জামাল-মিতুলরা। খাতা-কলমের ও মাঠের সামর্থ্যের বিচারে বাংলাদেশের থেকে ঢের এগিয়ে অস্ট্রেলিয়া। তবে নিজেদের সেরাটা দিয়ে লড়াকু ফুটবল খেলতে চায় বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। 

কাবরেরা বলেন, “অস্ট্রেলিয়া এশিয়ার অন্যতম সেরা দল। শারীরিক দিক দিয়েও ওরা অনেক এগিয়ে। আশা রাখছি, এই ম্যাচে আমরা ওদের খুব বেশি সেট পিস উপহার দেব না। আমরা লড়াই করব।”

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৩-তে। যেখানে অস্ট্রেলিয়ার আছে ২৭তম অবস্থানে। তবুও গ্রাহাম আর্নল্ডের দলের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ দিতেই মাঠে নামবে লাল-সবুজের দল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ