ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

বাঁধভাঙা উল্লাসে রাস্তায় নেমেছেন ইরানিরা

রাতভর উত্তেজনা ও উদ্বেগের পর অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রশাসন
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:২০ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:২০ সময়
বাঁধভাঙা উল্লাসে রাস্তায় নেমেছেন ইরানিরা

রাতভর উত্তেজনা ও উদ্বেগের পর অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে, যা সাময়িকভাবে বিশ্বজুড়ে স্বস্তি ফিরিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই যুদ্ধবিরতি কার্যকর হবে তখনই, যখন ইরান আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ নিরাপদ ও উন্মুক্ত করে দেবে। যুক্তরাষ্ট্রের এই শর্ত মেনে নিতে সম্মত হয়েছে তেহরান।


যুদ্ধবিরতির ঘোষণার পরই ইরানের রাজধানী তেহরানে আনন্দ-উল্লাসে ফেটে পড়ে সাধারণ মানুষ। স্থানীয় সময় বুধবার সকালে বহু মানুষ রাস্তায় নেমে উদযাপন করেন। ইরানি পতাকা ও দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি হাতে নিয়ে স্লোগান দিতে দেখা যায় তাদের।  এই যুদ্ধবিরতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি জানান, যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ইরান হরমুজ প্রণালি খুলে দিতে রাজি হয়েছে এবং তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হবে। একই সঙ্গে তিনি বলেন, লেবাননসহ বিভিন্ন অঞ্চলেও এই যুদ্ধবিরতির প্রভাব পড়বে।


তবে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও কিছু স্থানে বিচ্ছিন্ন হামলার খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে এখনো পুরোপুরি স্থিতিশীল হতে দেয়নি। এদিকে, দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে পাকিস্তান। সেখানে উভয় পক্ষের প্রতিনিধিদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।


সর্বশেষ এই পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি