ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদির জালে এক হালি গোল দিয়ে জয় পেলো স্পেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ: শিবির সভাপতি স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—নাকচ করল ডাউনিং স্ট্রিট তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান হাসনাতসহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ

বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই: র‌্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
  • আপলোড সময় : ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১ সময়
বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই: র‌্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের মঞ্চ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, র‌্যাবের কমান্ডো বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং যেকোনো নাশকতার চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। পাশাপাশি গুজব প্রতিরোধে র‌্যাবের সাইবার টিম সক্রিয়ভাবে কাজ করছে।


র‌্যাব মহাপরিচালক আরও জানান, পুরো এলাকা ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয়েছে। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে। ওয়াচ টাওয়ার থেকেও নিরাপত্তা নজরদারি রাখা হচ্ছে।


তিনি বলেন, ইভটিজিং প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তায় সাদা পোশাকেও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবে। সব মিলিয়ে নববর্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে