ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

রাশিয়ার তেল পাইপলাইনে ইউক্রেনের অতর্কিত ড্রোন হামলা

রাশিয়ার তেল অবকাঠামো লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার (৫ এপ্রিল) রুশ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১১ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১১ সময়
রাশিয়ার তেল পাইপলাইনে ইউক্রেনের অতর্কিত ড্রোন হামলা

রাশিয়ার তেল অবকাঠামো লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার (৫ এপ্রিল) রুশ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে এএফপি। রাশিয়ার দাবি, ইউক্রেনের একটি ড্রোন হামলায় বাল্টিক সাগর তীরবর্তী প্রিমোরস্ক বন্দরের কাছে একটি তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো টেলিগ্রামে জানান, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একযোগে ১৯টি ড্রোন ভূপাতিত করেছে।


তিনি বলেন, একটি ড্রোনের ধ্বংসাবশেষ প্রিমোরস্ক বন্দরের কাছে পড়ে পাইপলাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাইপলাইনের ক্ষতিগ্রস্ত অংশ নিরাপদভাবে পুড়িয়ে ফেলা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা বাড়িয়েছে। ফিনল্যান্ড সীমান্ত ও সেন্ট পিটার্সবার্গ-এর মাঝামাঝি অবস্থিত প্রিমোরস্ক এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। গত মার্চ মাসেও সেখানে একটি তেল ডিপোতে হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’