ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’ মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

সিলেটে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা, ৯ জেলায় তাপপ্রবাহ অব্যাহত

দেশের বিভিন্ন অঞ্চলে একসঙ্গে দুই ধরনের আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে। একদিকে ঝড়-বৃষ্টি, অন্যদিকে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে অস্থির
  • আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৩ সময়
সিলেটে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা, ৯ জেলায় তাপপ্রবাহ অব্যাহত

দেশের বিভিন্ন অঞ্চলে একসঙ্গে দুই ধরনের আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে। একদিকে ঝড়-বৃষ্টি, অন্যদিকে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে অস্থির হয়ে উঠেছে জনজীবন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দুপুরের মধ্যে সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে ওই এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


অন্যদিকে ঢাকাসহ দেশের অন্তত ৯টি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর মধ্যে ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালীসহ রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় থাকায় দেশের আবহাওয়ায় এই বৈচিত্র্য তৈরি হয়েছে।


আগামী কয়েকদিনে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছে সংস্থাটি। শনিবার সন্ধ্যার পর সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 


৫ এপ্রিল থেকে ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এতে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে।


৬ এপ্রিল থেকে বৃষ্টিপাতের বিস্তার আরও বাড়তে পারে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ রংপুর ও রাজশাহীর কিছু এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে।


৭ এপ্রিলের দিকে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা কমে যেতে পারে।


আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়া পরিস্থিতি ধাপে ধাপে পরিবর্তনের মধ্য দিয়ে যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!