ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কঠোর জবাব দিল্লির ১৪ মিনিটে চার গোল দিয়ে বেলজিয়ামকে বিধ্বস্ত করলো ফ্রান্স আংশিক মেঘলা ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা আজ, আলোচনায় কোয়ান্টাম ও মহাকাশবিজ্ঞান বাউফলে গভীর রাতে মিনিটের ব্যবধানে ৪ বিস্ফোরণের শব্দ, আতঙ্ক গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল: সিআইএ এআই সঙ্গীর আসক্তি রুখতে চীনে কঠোর বিধিনিষেধ: বন্ধ হলো ‘ভার্চ্যুয়াল পার্টনার’ ফিচার রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২ প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড কঙ্গোতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩০

জ্বালানিসংকট মোকাবিলায় স্কুল-কলেজে ফিরছে অনলাইন ক্লাস, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় দেশের শিক্ষাব্যবস্থায় আবারও অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা
  • আপলোড সময় : ২ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ২ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৭ সময়
জ্বালানিসংকট মোকাবিলায় স্কুল-কলেজে ফিরছে অনলাইন ক্লাস, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় দেশের শিক্ষাব্যবস্থায় আবারও অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এবার কোনো মহামারি নয়, বরং অর্থনৈতিক ও জ্বালানি চাপ মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন পাঠদানের একটি মিশ্র পদ্ধতি চালুর বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিষয়টি বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের কথা রয়েছে।


শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এ বিষয়ে নীতিগত আলোচনা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, রোজার ছুটি ও বিভিন্ন কারণে ক্লাস কম হওয়ায় শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভায় নেওয়া হবে। মন্ত্রণালয়ের খসড়া পরিকল্পনায় বলা হয়েছে, মহানগরের স্কুল ও কলেজগুলোতে সপ্তাহে তিন দিন সশরীর এবং তিন দিন অনলাইনে ক্লাস চালানো হতে পারে। ‘অল্টারনেটিভ ডে’ পদ্ধতিতে একদিন ক্লাসে উপস্থিতি, পরের দিন অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রস্তাব রয়েছে।


এছাড়া শিক্ষক ও কর্মচারীদের নিয়মিতভাবে প্রতিষ্ঠানে উপস্থিত থেকে অনলাইন ক্লাস পরিচালনার কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস শুধুমাত্র সশরীরেই নেওয়া হবে।


মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, প্রাথমিকভাবে স্কুল পর্যায়েই এই পদ্ধতি বেশি গুরুত্ব পাচ্ছে, তবে কলেজ পর্যায়েও তা সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় রয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আলাদা ব্যবস্থাপনা রাখা হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা