ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হতে অনুমতি দিয়েছে ইরান : রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদি জানিয়েছেন, বাংলাদেশের ছয়টি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে
  • আপলোড সময় : ১ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ১ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১ সময়
বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হতে অনুমতি দিয়েছে ইরান : রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদি জানিয়েছেন, বাংলাদেশের ছয়টি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান সরকার। বুধবার ঢাকায় ইরান দূতাবাসে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ওই জাহাজগুলোর নিরাপদ চলাচলের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। এর প্রেক্ষিতে ইরানের নিরাপত্তা কাউন্সিল প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে, যাতে জাহাজগুলো হরমুজ প্রণালি পার হতে পারে।


তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে জ্বালানি সংকটজনিত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, তা ইরান পর্যবেক্ষণ করছে। ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ যেন জ্বালানি সরবরাহে কোনো বড় সংকটে না পড়ে, সেদিকে ইরান গুরুত্ব দিচ্ছে।


রাষ্ট্রদূত জানান, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরান সহযোগিতা অব্যাহত রাখবে। একই সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইরানে আটকে পড়া ১৮০ জন বাংলাদেশি ইতোমধ্যে দেশে ফিরেছেন। যারা এখনও সেখানে অবস্থান করছেন এবং দেশে ফিরতে চান, তাদের জন্য ইরান সরকার সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।


সূত্র: বিডি প্রতিদিন

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?