ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি, আহত ৩০৯ নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, পুলিশ হেফাজতে অভিজিৎ ও ধ্রুব রাঠীসহ চারজন রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ক্রিস্টা পাইক চলনবিলে অবাধে চলছে শামুক-ঝিনুক নিধন রিয়াদে হামলাকে ‘ভয়াবহ’ বললেন ট্রাম্প, হুথিদের বিরুদ্ধে অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত চুল টেনে লাল কার্ড ভিনিসিয়ুসের, দিওমান্দের প্রথম গোলে রিয়ালের জয় ভারতে আটক বিক্ষোভকারীদের মুক্তির আহ্বান আসিফ মাহমুদের সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব এবার পড়েছে বলিউডে। নিরাপত্তার কারণে সুপারস্টার শাহরুখ খান-এর নতুন সিনেমা ‘কিং’-এর দুবাই শুটিং বাতিল
  • আপলোড সময় : ১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৪ সময়
  • আপডেট সময় : ১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৪ সময়
মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব এবার পড়েছে বলিউডে। নিরাপত্তার কারণে সুপারস্টার শাহরুখ খান-এর নতুন সিনেমা ‘কিং’-এর দুবাই শুটিং বাতিল করেছে নির্মাতা টিম। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল দুবাইয়ের মরুভূমিতে সিনেমাটির গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য ধারণের পরিকল্পনা ছিল। সেখানে সুহানা খান ও অনিল কাপুর-এর অংশগ্রহণে বড় আকারের শুটিং হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পরিচালক সিদ্ধার্থ আনন্দ ঝুঁকি না নিয়ে শুটিং বাতিলের সিদ্ধান্ত নেন।


এর পরিবর্তে এখন মুম্বাইয়ের একটি স্টুডিওতে কৃত্রিম মরুভূমি সেট তৈরি করে শুটিং চলছে। নির্মাতারা জানিয়েছেন, ইনডোর সেট হলেও সিনেমার ভিজ্যুয়াল স্কেলে কোনো ঘাটতি থাকবে না, বরং আলো ও অ্যাকশন কোরিওগ্রাফিতে আরও নিয়ন্ত্রণ পাওয়া যাবে। সিনেমাটি শুরু থেকেই নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। শুটিং চলাকালে একাধিকবার বিরতি, দুর্ঘটনা এবং ইনজুরির কারণে কাজ ব্যাহত হয়। তবে সব বাধা পেরিয়ে টিম এখন দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছে। প্রায় ৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত কিছু অ্যাকশন দৃশ্য ইতিমধ্যে ইউরোপে ধারণ করা হয়েছে বলে জানা গেছে।


শাহরুখ-সুহানা জুটির বড় পর্দায় প্রথম একসঙ্গে উপস্থিতি এবং হাই-অকটেন অ্যাকশন গল্পের কারণে ‘কিং’কে বছরের অন্যতম বড় সিনেমা হিসেবে দেখা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এটি আগামী বড়দিনে মুক্তি পাওয়ার কথা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী