ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

ভারতমুখী ইরানি বিমানে মার্কিন হামলা

ইরানের মাশহাদ বিমানবন্দরে সোমবার পরিচালিত এক মার্কিন বিমান হামলায় মাহান এয়ারের একটি যাত্রীবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি
  • আপলোড সময় : ৩১ মার্চ ২০২৬, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ৩১ মার্চ ২০২৬, সকাল ৯:৩৬ সময়
ভারতমুখী ইরানি বিমানে মার্কিন হামলা

ইরানের মাশহাদ বিমানবন্দরে সোমবার পরিচালিত এক মার্কিন বিমান হামলায় মাহান এয়ারের একটি যাত্রীবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বিমানটি চলতি সপ্তাহেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে যাওয়ার কথা ছিল। এটি মূলত ইরানের জন্য প্রয়োজনীয় ওষুধ ও মানবিক সহায়তা সামগ্রী সংগ্রহের একটি মিশনে ব্যবহৃত হওয়ার পরিকল্পনা ছিল।


মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিমানটি আগামী ১ এপ্রিল নয়াদিল্লিতে অবতরণ করার কথা ছিল। তবে হামলার পর সেটি অনিশ্চয়তার মুখে পড়েছে। ভারত সরকার এর আগে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল। চলমান সংকটের মধ্যে এই মানবিক সহায়তা দুই দেশের সহযোগিতার অংশ হিসেবে দেখা হচ্ছিল।


ইরানে চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যে ওষুধ সংকট আরও তীব্র হয়েছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। সেই প্রেক্ষাপটে এই ত্রাণ মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় বিমানটির কাঠামোগত ক্ষতি হয়েছে এবং এটি বর্তমানে উড্ডয়নের অনুপযুক্ত অবস্থায় রয়েছে। তবে বিমানটি মেরামত করে পুনরায় ব্যবহার করা সম্ভব কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য নেই।


অন্যদিকে, এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিতকরণ বা অস্বীকৃতি জানানো হয়নি। ইরান এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমে বাধা সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।


সূত্র: এনডিটিভি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা