ঢাকা | |

গুপ্তধনের গুঞ্জনে চাঞ্চল্য, মাটির নিচে মিললো বিশালাকার মটকা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বসতবাড়ির মাটির নিচ থেকে বিশাল আকৃতির একটি প্রাচীন মটকা উদ্ধার হয়েছে। এতে গুপ্তধন থাকতে
  • আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ১০:৯ সময়
গুপ্তধনের গুঞ্জনে চাঞ্চল্য, মাটির নিচে মিললো বিশালাকার মটকা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বসতবাড়ির মাটির নিচ থেকে বিশাল আকৃতির একটি প্রাচীন মটকা উদ্ধার হয়েছে। এতে গুপ্তধন থাকতে পারে এমন গুজব ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। শনিবার (২৮ মার্চ) বিকেলে বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় একটি বাড়িতে নির্মাণকাজ চলাকালে মাটি খননের সময় হঠাৎ মটকাটি বেরিয়ে আসে।


স্থানীয়রা জানান, মাটির গভীরে অক্ষত অবস্থায় বড় আকৃতির পাত্রটি পাওয়া গেলে কৌতূহল ছড়িয়ে পড়ে। অতীতে মূল্যবান জিনিস সংরক্ষণের জন্য এ ধরনের মটকা ব্যবহৃত হতো—এমন ধারণা থেকেই দ্রুত গুপ্তধনের গুজব ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হয় এবং পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ জানান, মটকাটি উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে পুলিশকে অবহিত করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।


প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সোনারগাঁয়ের পানাম সিটি দায়িত্বে থাকা কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, মটকাটি সম্ভবত শত বছরের পুরোনো এবং অতীতে খাদ্য বা পানি সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং সংরক্ষণের জন্য অধিদপ্তরের সংগ্রহে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে