ঢাকা | |
সংবাদ শিরোনাম :

হরমুজ প্রণালি দিয়ে আরও ২০টি পাকিস্তানি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান: ইসহাক দার

ইরান সরকার হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের পতাকাবাহী আরও ২০টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক
  • আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, সকাল ৯:৫৯ সময়
হরমুজ প্রণালি দিয়ে আরও ২০টি পাকিস্তানি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান: ইসহাক দার

ইরান সরকার হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের পতাকাবাহী আরও ২০টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন দুইটি করে পাকিস্তানি জাহাজ প্রণালিটি অতিক্রম করতে পারবে।


ইসহাক দার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি গঠনমূলক পদক্ষেপ, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বার্তা বহন করে। তার মতে, এ ধরনের সিদ্ধান্ত পারস্পরিক আস্থা বাড়াতে সহায়ক হবে এবং সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করবে।


তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সংলাপ, কূটনীতি এবং আস্থা তৈরির উদ্যোগই সবচেয়ে কার্যকর পথ হিসেবে কাজ করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে তিন ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত

ময়মনসিংহে তিন ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত