জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই। শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর সময় দুপুর ১টা ৩০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন একটি রাজনৈতিক দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, স্থানীয় সময় অনুযায়ী দুপুর দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরদেহ আগামীকাল সন্ধ্যায় দেশে আনা হবে।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। জানানো হয়েছে, আগামী ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন