ঢাকা | |

পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, পাল্টা হুঁশিয়ারি ইরানের

ইরানের একটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি ঘিরে নতুন করে প্রতিশোধমূলক
  • আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, দুপুর ১০:৩ সময়
পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, পাল্টা হুঁশিয়ারি ইরানের

ইরানের একটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি ঘিরে নতুন করে প্রতিশোধমূলক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মীদের দ্রুত এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আশপাশের সাধারণ মানুষকেও নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।


আইআরজিসি দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান এবং ইসরায়েল-সম্পর্কিত ভারী শিল্পকারখানাগুলোকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে। সংগঠনের অ্যারোস্পেস কমান্ডার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় বলেন, সাম্প্রতিক হামলা পরিস্থিতিকে নতুন পর্যায়ে নিয়ে গেছে এবং এর কঠোর জবাব দেওয়া হবে।


তিনি আরও সতর্ক করে বলেন, সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোর কর্মীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত এলাকা ছাড়তে হবে। এদিকে ইরানের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, আরদাকান শহরের ওই স্থাপনায় হামলার পর কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি।


বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হুমকি ও হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি আরও বেড়ে গেছে।


সূত্র: তাসনিম সংবাদ সংস্থা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ