ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ছাত্রসমাজই গণতান্ত্রিক আন্দোলনের মূল শক্তি: রাষ্ট্রপতি ইরানে অভিযান নিয়ে অনড় নেতানিয়াহু, কী সিদ্ধান্ত নেবেন ট্রাম্প সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে আগুন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, আট মাসের মধ্যে সর্বোচ্চ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

ঘরের মাঠে ‘পুচকে’ মৌরিতানিয়ার সঙ্গে কষ্টের জয় আর্জেন্টিনার

শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে বড় জয় নয়, বরং কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছাড়ল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন
  • আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, সকাল ৯:৪৬ সময়
ঘরের মাঠে ‘পুচকে’ মৌরিতানিয়ার সঙ্গে কষ্টের জয় আর্জেন্টিনার

শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে বড় জয় নয়, বরং কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছাড়ল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে বড় ব্যবধান থাকলেও মাঠের খেলায় সেটির পুরো প্রতিফলন দেখা যায়নি। শেষ পর্যন্ত ২–১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। শনিবার ভোরে বুয়েন্স আয়ার্সে ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। এনজো ফার্নান্দেজ গোল করে দলকে লিড এনে দেন। এরপর ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ।


দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি মাঠে নামলেও তারা আর গোল বাড়াতে পারেনি। ম্যাচের যোগ করা সময়ের ৯৪তম মিনিটে মৌরিতানিয়া একটি গোল শোধ করে ব্যবধান কমিয়ে আনে। জর্ডান লেফোর্টের গোলে শেষ মুহূর্তে কিছুটা চাপেও পড়ে স্বাগতিকরা।


পরিসংখ্যানেও খুব বেশি এগিয়ে থাকতে পারেনি আর্জেন্টিনা। বল দখলে তারা এগিয়ে থাকলেও শট ও লক্ষ্যভেদে দুই দল প্রায় সমান অবস্থানে ছিল। শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয় না এলেও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ