ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে টানা দীর্ঘ ছুটি শেষে আগামী রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক এবং
  • আপলোড সময় : ২৮ মার্চ ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ২৮ মার্চ ২০২৬, সকাল ৯:৩৯ সময়
দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে টানা দীর্ঘ ছুটি শেষে আগামী রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আবার শুরু হচ্ছে শ্রেণি কার্যক্রম। প্রায় ৪০ দিনের এই ছুটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে গত বৃহস্পতিবার। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরবে ২৯ মার্চ রোববার থেকে।


সংশোধিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয় এবং ২৬ মার্চ পর্যন্ত তা নির্ধারিত ছিল। তবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়সহ চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এতে অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আগেভাগেই ঈদের ছুটি কার্যকর হয়।


ছুটি শেষে রোববার থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে ছুটি শেষে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরবর্তী ১০টি শনিবারেও পাঠদান চালু থাকবে। এর অংশ হিসেবে আগামী ৪ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও ক্লাস চলবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়