ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া শর্ত যুক্তরাষ্ট্রের

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের জন্য যুক্তরাষ্ট্র একটি ‘১৫ দফা’ শান্তি পরিকল্পনা সামনে এনেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের
  • আপলোড সময় : ২৫ মার্চ ২০২৬, দুপুর ২:৫৬ সময়
  • আপডেট সময় : ২৫ মার্চ ২০২৬, দুপুর ২:৫৬ সময়
ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া শর্ত যুক্তরাষ্ট্রের

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের জন্য যুক্তরাষ্ট্র একটি ‘১৫ দফা’ শান্তি পরিকল্পনা সামনে এনেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, এই প্রস্তাবনায় ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ উন্মুক্ত করা এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহারসহ স্পর্শকাতর বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।


প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত সব পারমাণবিক নিষেধাজ্ঞা তুলে দিতে এবং বেসামরিক পারমাণবিক প্রকল্পে কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছে। তবে ওয়াশিংটন বা তেহরান এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। প্রস্তাবটি সরাসরি নয়, বন্ধুরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে পৌঁছানো হয়েছে। বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির নেপথ্যভাবে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন।


ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ জানায়, বিস্তারিত আলোচনার পরিবেশ তৈরির জন্য যুক্তরাষ্ট্র অন্তত এক মাসের যুদ্ধবিরতি চাইছে। রয়টার্সের বরাতে এই প্রস্তাব পাঠানোর বিষয়টি নিশ্চিত হয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পরিকল্পনাটি বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্যে সাময়িক শান্তি ফিরতে পারে, তবে তেহরানের প্রতিক্রিয়া নির্ধারণ করতে এখনও সময় লাগবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু