ঢাকা | |

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে: তথ্যমন্ত্রী

জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে। তিনি জানান, এ সংক্রান্ত আইন আগামী সংসদ অধিবেশনে পাস
  • আপলোড সময় : ২৫ মার্চ ২০২৬, দুপুর ২:৪৪ সময়
  • আপডেট সময় : ২৫ মার্চ ২০২৬, দুপুর ২:৪৪ সময়
জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে: তথ্যমন্ত্রী

জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে। তিনি জানান, এ সংক্রান্ত আইন আগামী সংসদ অধিবেশনে পাস করা হবে। বুধবার (২৫ মার্চ) সরকারের একমাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ত্রয়োদশ নির্বাচনে বিএনপি-কে ভোট দিয়ে নির্বাচিত হওয়ায় জাতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তথ্যমন্ত্রী জানান, এখন থেকে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত প্রতিবেদন প্রতিমাসে জাতির সামনে তুলে ধরা হবে।


নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র ২১ দিনের মধ্যে ভোটের কালি মোছার আগে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দেশে প্রাথমিকভাবে চার কোটি ১০ লাখ পরিবার চিহ্নিত করা হয়েছে এবং ধাপে ধাপে সকলকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। কৃষক কার্ড নিয়ে তথ্যমন্ত্রী জানান, আগামী পহেলা বৈশাখ প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। শুরুতে টাঙ্গাইল থেকে ২১ হাজার কৃষক কার্ড প্রদান করা হবে।


এছাড়া, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান শুরু করা হয়েছে এবং প্রতিটি নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। তথ্যমন্ত্রী আরও বলেন, সংসদ সদস্যরা এখন থেকে কোনো শুল্কমুক্ত গাড়ি বা প্লট সুবিধা গ্রহণ করবেন না এবং প্রধানমন্ত্রীকে ঘিরে থাকা ভিআইপি প্রটোকলের বহরও বাতিল করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!