ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৫ ফ্লাইট বাতিল, মোট সংখ্যা ১৭৯

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা ক্রমেই বাড়ছে। মঙ্গলবার (২৪
  • আপলোড সময় : ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩৭ সময়
চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৫ ফ্লাইট বাতিল, মোট সংখ্যা ১৭৯

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা ক্রমেই বাড়ছে। মঙ্গলবার (২৪ মার্চ) আরও ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা ১৭৯-এ পৌঁছেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আগমন ও একটি বহির্গমন, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বহির্গমন এবং এয়ার আরাবিয়ার একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট অন্তর্ভুক্ত।


যুদ্ধের কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ডগুলোর কার্যক্রম ব্যাহত হওয়ায় চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোতে ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে। সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটের স্থবিরতা এখনও কাটেনি। তবে মঙ্গলবার মধ্যপ্রাচ্য থেকে ৬টি আগমন এবং ৪টি বহির্গমন ফ্লাইট সচল ছিল।


বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকতে পারে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস