ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

ভৈরবে গায়ে ধাক্কা লাগা নিয়ে ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে গায়ে ধাক্কাকে কেন্দ্র করে দুই বংশের লোকজনের মধ্যে চার ঘণ্টাব্যাপী তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪
  • আপলোড সময় : ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:২৮ সময়
ভৈরবে গায়ে ধাক্কা লাগা নিয়ে ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে গায়ে ধাক্কাকে কেন্দ্র করে দুই বংশের লোকজনের মধ্যে চার ঘণ্টাব্যাপী তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের তারাগাঁজীর বাড়ি ও খাঁ বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, ঈদের আগে থেকেই দুই পরিবারের মধ্যে ছোটখাটো বিরোধ চলছিল। বিষয়টি সমাধানের জন্য সালিশের কথা থাকলেও তারাগাঁজীর বাড়ির লোকজন এতে অংশ নেননি। এই রেষারেষির মধ্যে মঙ্গলবার দুপুরে সিরাজ পাগলা মাজারে ওরস চলাকালে দুই পক্ষের যুবকদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারি শুরু হয়। রাত ৮টার পর উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।


সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে, শুরুতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ব্যর্থ হয়। পরে র‍্যাব ও সেনাবাহিন্যের যৌথ হস্তক্ষেপে রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের মধ্যে ২২ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার এড়াতে তারাগাঁজীর বাড়ির আহতরা কুলিয়ারচরের বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে গোপনে চিকিৎসা নিচ্ছেন।


ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তালেব জানান, সংঘর্ষে এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে। কোনো পক্ষ লিখিত অভিযোগ না দিলে পুলিশ স্বয়ংক্রিয়ভাবে মামলা দায়ের করবে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী